সংবাদ শিরোনাম:

দেশের বাজারে কমেই চলছে সোনার দাম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:10:07 pm, Thursday, 2 May 2024
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে টানা ৮ দফায় সোনার দাম কমানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৮৭৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালোমানের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৯ হাজার ১৬৩ টাকা।

বৃহস্পতিবার (২ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। শুক্রবার (৩ মে) থেকে এ দাম কার্যকর করা হবে।

এর আগে গত ৩০ এপ্রিল, ২৯ এপ্রিল, ২৮ এপ্রিল, ২৭ এপ্রিল, ২৫ এপ্রিল, ২৪ এপ্রিল ও ২৩ এপ্রিল ৭ দফা সোনার দাম কমানো হয়। সর্বশেষ ৩০ এপ্রিল ভালো মানের এক ভরি সোনার দাম ৪২০ টাকা কমানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দেশের বাজারে কমেই চলছে সোনার দাম

প্রকাশের সময় : 08:10:07 pm, Thursday, 2 May 2024