সংবাদ শিরোনাম:

বরিশালে হিট স্ট্রোকে ধানকাটা শ্রমিকের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:52:50 pm, Saturday, 4 May 2024
  • 1 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরিশালে চলছে তীব্র তাপদাহ। এরই মধ্যে ধান কাটতে গিয়ে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে জামাল ফরাজী নামের এক শ্রমিক মারা গিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হিট স্ট্রোকে মারা গেছেন। শনিবার সকাল ১০টার দিকে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের নরসিংহা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামাল বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার ফুলতলা এলাকার সৈয়দ ফরাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টার দিকে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের নরসিংহা এলাকায় মোখলেস খানের জমিতে বোরো ধান কাটার জন্য যান জামাল ফরাজীসহ অন্য শ্রমিকরা। সকাল ১০টার দিকে প্রচন্ড গরমের মধ্যে জামাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে জমির মালিক মোকলেসসহ স্থানীয়রা জামালকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন।

জমির মালিক মোকলেস জানান, চলতি বোরো মৌসুমে ধান কাটা ও মাড়াইয়ের জন্য বাগেরহাট থেকে গত এপ্রিলে একদল শ্রমিক উজিরপুরে আসেন। তারা ঘুরে ঘুরে বিভিন্ন জমির ধান কাটা ও মাড়াইয়ের কাজ করছেন। তাদেরই একজন হচ্ছেন জামাল ফরাজী।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ জানান, শ্রমিক অসুস্থ হওয়ার বিষয়টি শুনে খোঁজখবর নেওয়া হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ যথাযথ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

বরিশালে হিট স্ট্রোকে ধানকাটা শ্রমিকের মৃত্যু

প্রকাশের সময় : 07:52:50 pm, Saturday, 4 May 2024