হাসপাতালে নবজাতক রেখে পালিয়ে গেলেন মা! Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




হাসপাতালে নবজাতক রেখে পালিয়ে গেলেন মা!

হাসপাতালে নবজাতক রেখে পালিয়ে গেলেন মা!




নিজস্ব প্রতিবেদক: বরিশালে হাসপাতালে চিকিৎসাধীন এক নবজাতককে ফেলে রেখে উধাও হয়ে গিয়েছেন প্রসূতি মা ও স্বজনরা।

গতকাল শনিবার ভোরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের শেখ রাসেল স্ক্যানু নবজাতক সেবাকেন্দ্রে শিশুটিকে ভর্তি করা হয়।

রোববার (৫ মে) দুপুর পর্যন্ত তার মা বা কোনো স্বজনকে পাওয়া যাচ্ছে না। এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রের নার্স ইনচার্জ জয়নব বিবি।

তিনি বলেন, শনিবার দিনগত রাতে কোনো এক ক্লিনিকে শিশুটির জন্ম হয়। ৬০০ গ্রাম ওজনের কন্যা শিশুকে ভোরে এ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালের পর থেকে কাউকে পাওয়া যায়নি। ভর্তির সময় দেওয়া একটি নম্বরে যোগাযোগ করা হয়। তারা আসার কথা বলেও রোববার বেলা একটা পর্যন্ত কেউ আসেনি। সকাল থেকে ওই নম্বরে কল করা হচ্ছে, কেউ রিসিভ করে না।

ভর্তির সময় শিশুটির মায়ের নাম চম্পা উল্লেখ করা হয়। ঠিকানা দেওয়া হয় ঝালকাঠির নলছিটি উপজেলার। বর্তমানে শিশুটি সেবা কেন্দ্রে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা ভালো না। হাসপাতাল থেকেই তার চিকিৎসা ব্যয় করা হচ্ছে।

শেবাচিমের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, খবরটি শুনেছি। আমি যাচ্ছি, শিশুটির অবস্থা পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে। শিশুর ভর্তির সময় দেওয়া নম্বরে কল করলেও কেউ রিসিভ করেননি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD