জমি দখলের ঘটনায় মামলা, গ্রেপ্তার-২ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জমি দখলের ঘটনায় মামলা, গ্রেপ্তার-২

জমি দখলের ঘটনায় মামলা, গ্রেপ্তার-২

জমি দখলের ঘটনায় মামলা, গ্রেপ্তার-২




মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় শালিস ব্যবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা ও গাছ কাঁটার ঘটনায় ঘটনাস্থল থেকে নুর হোসেন (৩০), হাবিবুর রহমান (২৪) নামে দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃত নুর হোসেন উপজেলার উত্তর মিরুখালী গ্রামের মজিবর রহমানের ছেলে ও হাবিবুর রহমান পাশর্^বর্তী তালতলী উপজেলার গেন্ডামারা গ্রামের ইউসুব আকনের ছেলে।

 

 

এ ঘটনায় শনিবার রাতে উপজেলা গিলাবাদ গ্রামের মৃত. লক্ষী কান্ত মালাকারের ছেলে অনিল মালাকার বাদি হয়ে নুর হোসেন (৩০) কে প্রধান আসামী দিয়ে ৫ জন নামীয় ও অজ্ঞাত আরও ২০ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় এ মামলা করেন।

 

 

মামলা সূত্রে জানা গেছে, উপজেলা গিলাবাদ গ্রামের অনিল মালাকারের সাথে প্রতিবেশী সিদ্দিকুর রহমানের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।

 

এ ঘটনায় স্থানীয়ভাবে একাধিক শালিস বৈঠকও হয়। সব কিছু উপেক্ষা করে শনিবার বিকেলে সিদ্দিক তার ভাড়াটিয়া বাহিনী অনিল মালাকারের জমি দখলের চেষ্টা চালায় ও বিভিন্ন প্রজাতির ৪০ হাজার টাকার গাছ কেঁটে ফেলে।

 

 

মামলালার তদন্তকারি কর্তকর্তা মঠবাড়িয়া থানার এস.আই জাফর জানান, গ্রেপ্তারকৃত দুজনকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD