ছাত্রদল নেতার বিচার দাবীতে কুয়াকাটায় ইজিবাইক চালকদের বিক্ষোভ Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো দীর্ঘ ঈদ ছুটি হলেও ভোগ করতে পারবেন না যারা হাদি হত্যার আসামি ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু: আইজিপি যুক্তরাষ্ট্রের পরাজয়ের পূর্বাভাসে আলোচনায় চীনের অধ্যাপক হাদির হত্যাকাণ্ডে জড়িত পুরো চক্রের বিচারের দাবি পরিবারের মেঘনা নদীতে অভিযান, জরিমানা গুনলেন চৌদ্দ জেলে পুলিশে বড় সিদ্ধান্ত, পাঁচ অতিরিক্ত মহাপরিদর্শক অবসরে




ছাত্রদল নেতার বিচার দাবীতে কুয়াকাটায় ইজিবাইক চালকদের বিক্ষোভ

ছাত্রদল নেতার বিচার দাবীতে কুয়াকাটায় ইজিবাইক চালকদের বিক্ষোভ




পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর কুয়াকাটায় এনা পরিবহন থেকে পর্যটকের লাগেজ চুরির ঘটনায় ইজিবাইক চালকরা ছাত্রদল নেতার বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করেছে। রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত মিছিল কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা পৌর ছাত্রদলের আউয়ালকে বিচারের আওতায় আনার এবং দল থেকে বহিষ্কারের দাবি জানান।

অভিযোগে বলা হয়েছে, ২৫ নভেম্বর রাতে এনা পরিবহন থেকে পর্যটক দম্পতির লাগেজ চুরি হয়। বিষয়টি সমাধান না হওয়ায় ইজিবাইক চালকরা কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমিরকে অবহিত করেন। পরে ট্যুরিস্ট পুলিশ চালককে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এ ঘটনা প্রসঙ্গে অভিযোগ করা হয়েছে যে, আউয়াল এবং এনা পরিবহনের স্টাফরা প্রেসক্লাবে এসে আঃ রহমানকে মারধর ও হেনস্তা করেন। ইজিবাইক চালকরা অভিযোগ করেছেন, পর্যটক সহায়তায় আসার সময় তাদের ওপর চড় থাপ্পড় ও হুমকি প্রয়োগ করা হয়েছে।

ইজিবাইক চালক সমিতির সভাপতি আঃ রহমান বলেন, “পর্যটক সাহায্য করতে গিয়ে হেনস্তা সহ্য করতে হয়েছে। পরিবহন স্টাফদের কর্মকাণ্ড দুঃখজনক।”

কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, “ঘটনার সমাধানে উভয় পক্ষকে ডাকা হয়েছিল, কিন্তু আউয়াল আঘাত করেছে।”

পৌর ছাত্রদলের নেতারা অভিযোগ অস্বীকার করে বলেন, ইজিবাইক চালকরা মিছিল করেছে প্ররোচনার কারণে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD