সংবাদ শিরোনাম:

চেক ডিজঅনার মামলায় সাবেক চিফ হুইপের ভাইয়ের কারাদন্ড

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:03:30 pm, Thursday, 10 April 2025
  • 35 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর যুগ্ম জেলা জজ তৃতীয় আদালত জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও পটুয়াখালী-০২ আসনের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজের ছোট ভাই এ কে এম ফরিদ মোল্লাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক কোটি ৮০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে এই রায় ঘোষণা করেন আদালতের বিচারক মো. বেলাল হোসেন।

মামলার সূত্রে জানা যায়, ফরিদ মোল্লার এবং পটুয়াখালী জেলার প্রথম শ্রেণির ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স হোসেন অ্যান্ড ব্রাদার্স’ এর স্বত্বাধিকারী এ টি এম মোকাম্মেল হোসেনের মধ্যে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ছিল। এই সম্পর্কের সূত্র ধরে ফরিদ মোল্লা মোকাম্মেল হোসেন থেকে এক কোটি ৮০ লাখ টাকা ধার নেন। পরবর্তীতে, ২০১৯ সালের ২২ ডিসেম্বর, ফরিদ মোল্লা তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে মোকাম্মেল হোসেনকে ওই টাকা পরিশোধের জন্য একটি চেক প্রদান করেন। কিন্তু, পরদিন ব্যাংকে চেকটি জমা দেওয়ার পর সেটি প্রত্যাখ্যান হয়ে যায়।

এ ঘটনায় মোকাম্মেল হোসেন ২০২০ সালের ৯ জানুয়ারি ফরিদ মোল্লাকে একটি লিগ্যাল নোটিশ পাঠান এবং পরবর্তীতে আদালতে মামলা দায়ের করেন। মামলার বাদী মোকাম্মেল হোসেন অভিযোগ করেন, ফরিদ মোল্লার ভাই তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা এবং সংসদ সদস্য থাকায় মামলাটি প্রভাবিত করার বেশ কিছু চেষ্টা হয়েছিল। তবে আদালত সকল দিক বিবেচনায় মামলা শুনানি শেষে রায় প্রদান করেছেন।

বাদী মোকাম্মেল হোসেন বলেন, “অনেক চাপের মধ্যে ছিলাম, তবে আজ আমি ন্যায়বিচার পেয়েছি।” আদালতের এই রায়কে তিনি স্বাগত জানান এবং এটি তার জন্য ন্যায়বিচারের একটি জয় বলে উল্লেখ করেন।

এদিকে, আদালতের রায় মোতাবেক ফরিদ মোল্লাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক কোটি ৮০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মামলার রায়ের পর ফরিদ মোল্লাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

চেক ডিজঅনার মামলায় সাবেক চিফ হুইপের ভাইয়ের কারাদন্ড

প্রকাশের সময় : 08:03:30 pm, Thursday, 10 April 2025