চিরনিদ্রায় মসজিদে নববীর প্রিয় মুয়াজ্জিন, শোক মুসলিম বিশ্বে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চিরনিদ্রায় মসজিদে নববীর প্রিয় মুয়াজ্জিন, শোক মুসলিম বিশ্বে

চিরনিদ্রায় মসজিদে নববীর প্রিয় মুয়াজ্জিন, শোক মুসলিম বিশ্বে




আন্তর্জাতিক ডেস্ক ॥ মসজিদে নববীর আকাশে আজান ধ্বনিত হওয়া সেই পরিচিত কণ্ঠ আজ চিরতরে নীরব। পবিত্র মসজিদে নববীর সম্মানিত মুয়াজ্জিন শেখ ফয়সাল বিন আবদুল মালিক নোমান আর নেই। তার ইন্তেকালে মদিনা শরিফসহ সারা বিশ্বের মুসলমানদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর মসজিদে নববীতে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর তাকে রাসুলুল্লাহ (সা.)-এর সাহাবিদের কবরস্থান হিসেবে পরিচিত ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়।

শেখ ফয়সাল নোমান ছিলেন মসজিদে নববীর অন্যতম দীর্ঘমেয়াদি মুয়াজ্জিন। ২০০১ সালে তিনি এই মহান দায়িত্বে নিয়োগপ্রাপ্ত হন এবং ২০২৫ সাল পর্যন্ত প্রায় ২৫ বছর একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করেন। তার কণ্ঠে উচ্চারিত আজান বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে ঈমানি শক্তি ও প্রশান্তি জুগিয়েছে।

পরিবারিকভাবেও তিনি ছিলেন এই ঐতিহ্যের ধারক। তার দাদা ও পিতা—উভয়েই মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে তার পিতা কিশোর বয়সেই আজানের দায়িত্ব পান এবং দীর্ঘ কয়েক দশক এই মহান খেদমত চালিয়ে যান।

মসজিদে নববীর সঙ্গে এই পরিবারের কয়েক প্রজন্মের সম্পর্ক ইসলামের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। সংশ্লিষ্ট আলেমরা বলেছেন, শেখ ফয়সাল নোমান শুধু একজন মুয়াজ্জিন নন, বরং ছিলেন বিনয়, তাকওয়া ও খেদমতের জীবন্ত প্রতীক।

তার ইন্তেকালে বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লি, আলেম-ওলামা ও ইসলামপ্রেমীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মহান আল্লাহর দরবারে তার রুহের মাগফেরাত কামনা করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD