সংবাদ শিরোনাম:

চার দিনে আমতলীতে ২ ডেঙ্গু রোগী শনাক্ত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:22:42 pm, Thursday, 1 August 2019
  • 16 সংবাদটি দেখা হয়েছে

আমতলী প্রতিনিধি॥  বরগুনার আমতলীতে গত চার দিনে দুইজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এতে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ডেঙ্গু মশা প্রতিরোধে এখনই কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানাগেছে, গত ২৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত চার দিনে হাসপাতালে জ্বর নিয়ে ৮ জন রোগী ভর্তি হয়েছে। ওই ৮ জনের জ্বর পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নিয়াজ মোর্শেদ তনয় ও জালাল চৌকিদার নামের দুইজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত।

বৃহস্পতিবার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখাগেছে, হাসপাতালের চতুর্থ তলায় সাধারণ ওয়ার্ডে কুকুয়া ইউনিয়নের হরিমৃত্যুঞ্জয় গ্রামের জালাল চৌকিদার এবং ৫০১ নং কেবিনে আমতলী পৌর শহরের একে স্কুল সংলগ্ন এলাকার নিয়াজ তনয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মশারী খাটিয়ে শুয়ে আছে। জালাল চৌকিদার জ্বর নিয়ে গত বুধবার রাতে এবং তনয় সোমবার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

জালাল চৌকিদার বলেন, বাড়িতে বসে জ্বরে আক্রান্ত হয়েছি। বাড়িতে তিন দিন অপেক্ষার পরে বুধবার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গৌরাঙ্গ হাজরা বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত দুজনকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। আশা করি তারা দ্রুত সুস্থ্য হয়ে উঠবেন। আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শংঙ্কর প্রসাদ অধিকারী বলেন, ডেঙ্গু জ্বর আমাদের এলাকায় ছড়িয়ে পড়েছে। এ ডেঙ্গু মশা প্রতিরোধে এখনই কার্যকরী ব্যবস্থা নিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

চার দিনে আমতলীতে ২ ডেঙ্গু রোগী শনাক্ত

প্রকাশের সময় : 06:22:42 pm, Thursday, 1 August 2019