সংবাদ শিরোনাম:

চরম দুর্ভোগে বেতাগী-পটুয়াখালী সড়ক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:28:13 pm, Monday, 31 August 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

স্বপন কুমার ঢালী, বেতাগী প্রতিনিধি॥ বরগুনা জেলার বেতাগী-পটুয়াখালী সড়কটি সঠিকভাবে নির্মাণ না করায় নিয়মিত পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী ঢাকাগামী পরিবহন চলাচলে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে সবধরনের যানবাহনসহ ও জনসাধারণ চরম দুর্ভোগে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়ক ও জনপদ বিভাগ ২০১৭ সালের জুন মাসে বেতাগী বাসস্ট্যান্ড থেকে পায়রাকুঞ্জ ফেরিঘাট পর্যন্ত ১৪ কিলোমিটার পুনঃসংস্কারের জন্য দরপত্র আহ্বান করেন। এতে ৯ কোটি ৭২ লাখ ৭৬ হাজার টাকার অর্থ বরাদ্দ দেওয়া হয়। বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান খান ইন্ডাস্ট্রিয়াল ২০১৮ সালের ডিসেম্বরে কাজ শেষ করে।

গত ক’দিন একটানা বর্ষণে সড়কে পানি জমে ছোট-বড় ৫ শতাধিক গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে পানি জমে চরম দুর্ভোগে পড়েছে চলাচলকারীরা। গাড়িচালকসহ যাতায়াতকারী সবার বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলীর তদারকবিহীন, নিম্নমানের পাথর-খোয়া ও কাদা মিশ্রিত বালির সঙ্গে লোকাল বালির সংমিশ্রণ ও সামান্য বিটুমিন মিশ্রণে সড়কের কাজ করা হয়। খান ইন্ডাস্ট্রিয়ালের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহফুজ খান বলেন, পটুয়াখালী-বেতাগী সড়কের ৬০ ভাগ কাজ মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু বকর সিদ্দিক এবং বেতাগী বাসস্ট্যান্ড থেকে বেইলি ব্রিজ পর্যন্ত ও বাজারসংলগ্ন এলাকার বাকি ৪০ ভাগ কাজ বেতাগী পৌরসভার মেয়র এ বি এম গোলাম কবির সাব-ঠিকাদার হিসেবে কাজ করেন।

ঠিকাদার মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, গত কয়েকদিন অতিরিক্ত বর্ষণের কারণে এ সড়ক বেহাল। পর্যবেক্ষণের জন্য উদ্যোগ নিয়েছি এবং সড়ক সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে সাব-ঠিকাদার মেয়র এ বি এম গোলাম কবির বলেন, আমি যে অংশে কাজ করেছি তা এখনও অক্ষত আছে।

সড়কের দায়িত্বে থাকা সড়ক ও জনপদ বিভাগের বরিশাল বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম জানান, সড়ক সংস্কারে অনিয়মের সত্যতার লিখিত অভিযোগ পেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

চরম দুর্ভোগে বেতাগী-পটুয়াখালী সড়ক

প্রকাশের সময় : 04:28:13 pm, Monday, 31 August 2020