নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা:
পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনির মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) আপিল শুনানি শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। আপিল শুনানি গ্রহণের সময় প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে হলফনামায় স্বাক্ষর না থাকার অভিযোগে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেয়া রনির মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং অফিসার।পরে নির্বাচন কমিশনে আপিল করেন রনি।
উল্লেখ্য আগামী ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তি :
সংবাদ শিরোনাম:
গোলাম মাওলা রনির মনোনয়ন বৈধ ঘোষনা
-
Reporter Name - প্রকাশের সময় : 06:28:36 pm, Thursday, 6 December 2018
- 14 সংবাদটি দেখা হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


















