বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

গোলাম কিবরিয়ার দাফন সম্পন্ন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:40:07 pm, Wednesday, 17 July 2019
  • 0 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী সংবাদদাতা॥  দায়িত্ব পালনকালে কার্ভাডভ্যানের ধাক্কায় নিহত বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়ার দাফন সম্পন্ন হয়েছে।বুধবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরদার বাড়ির পারিবারিক কবরস্থানে দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়। এ সময় তার স্বজন ও সহকর্মীদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে। তাদের কান্নায় স্তব্ধ হয়ে যান সমবেত মানুষ।

এর আগে সকাল ১১টায় মির্জাগঞ্জ সুবিদখালী ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ৮টায় বরিশাল পুলিশ লাইনসে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে কিবরিয়ার প্রতি জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মইনুল হাসানের নেতৃত্বে গার্ড অফ অনার দেওয়া হয়। সকাল ১০টা ১০মিনিটে অ্যাম্বুলেন্স যোগে মির্জাগঞ্জের সুবিদখালী নিজ বাড়িতে পৌঁছায় গোলাম কিবরিয়ার মরদেহ।

মঙ্গলবার (১৫ জুলাই) আসরের পর ঢাকায় রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ শিরু মিয়া মিলনায়তনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৪ জুলাই) বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমানে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের কর্নকাঠি জিরো পয়েন্ট এলাকায় দায়িত্বরত অবস্থায় ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়াকে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। পরে মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

গোলাম কিবরিয়ার দাফন সম্পন্ন

প্রকাশের সময় : 04:40:07 pm, Wednesday, 17 July 2019