গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ Latest Update News of Bangladesh

শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ




অনলাইন ডেস্ক:গাজীপুরের হোতাপাড়া এলাকায় বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন এলিগ্যান্ট নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে শ্রমিকরা প্রতিদিনের মতো কারখানা ফটকে গেলে কারখানায় তালা ঝোলানো ও ছুটির নোটিশ দেখতে পান। এরপর বিক্ষুব্ধ হয়ে ওঠেন তাঁরা। পরে তাঁরা সংগঠিত হয়ে এক কিলোমিটার দূরের মহাসড়কে গিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় বেশ কয়েকটি যানবাহনে ভাংচুর করা হয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, পোশাক মালিকদের সংগঠনগুলোর ঘোষিত চলতি মাসের অর্ধেক বেতন এবং ঈদ বোনাস দিয়ে ছুটি দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ তা করেনি।

শ্রমিকদের মহাসড়ক অবরোধের ফলে মহাসড়কের ঢাকাগামী এবং ময়মনসিংহগামী উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD