গলার দুই পাশে আঘাতের চিহ্ন: কলাপাড়ায় হাসপাতাল থেকে তরুনীর মরাদেহ উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গলার দুই পাশে আঘাতের চিহ্ন: কলাপাড়ায় হাসপাতাল থেকে তরুনীর মরাদেহ উদ্ধার

গলার দুই পাশে আঘাতের চিহ্ন: কলাপাড়ায় হাসপাতাল থেকে তরুনীর মরাদেহ উদ্ধার




কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ার থানা পুলিশ সোমবার বিকালে কলাপাড়া হাসপাতাল থেকে ফাহিমা বেগম (১৫) নামের এক তরুনীর মরদেহ উদ্ধার করেছে। তরুনীর গলার দুই পাশে ওড়ণার দিয়ে ফাঁস দেয়ার আঘাতের চিহ্ন দেখে চিকিৎসকরা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের উদ্যোগ নেয়।

কলাপাড়া থানার ওসি ( তদন্ত) মো. আসাদুর রহমান জানান, কলাপাড়ার মহিপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের রহিম গাজীর মেয়ে ফাহিমাকে বিকাল চারটার দিকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

রোগীকে পরীক্ষা করতে গিয়ে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা ফাহিমার গলায় আগাতের চিহ্ন দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তবে মৃত তরুনীর খালাতো ভাই মো. রিয়াজ বলেন, ফাহিমার বাবা তাকে জানিয়েছে ঘরের খাট থেকে পড়ে সে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হয়। খাট থেকে পড়ে ১৫ বছরের কিশোরীর মৃত্যু নিয়ে ধু¤্রজাল সৃষ্টি হওয়ায় পুলিশ তরুনীর মরদেহ ময়নাতদন্তের উদ্যোগ নিয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই তার মৃত্যুর কারণ বের হয়ে আসবে বলে পুলিশ জানায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD