বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

গলাচিপায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:29:34 pm, Thursday, 11 April 2019
  • 0 সংবাদটি দেখা হয়েছে

গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা:গলাচিপা পৌরসভায় অবস্থিত উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের অপসারণ ও অবৈধ ম্যানেজিং কমিটির বাতিলের দাবীতে মানববন্ধন করে অভিভাবকবৃন্দ। বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় সংলগ্ন সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহার, সহকারী শিক্ষক ও অভিভাবকদের সাথে অসদাচারনের অভিযোগ করা হয়। অভিভাবকরা অবিলম্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে অপসারন করে, নতুন প্রধান শিক্ষক নিয়োগ ও পকেট ম্যানেজিং কমিটি বাতিল করে নতুন ম্যানেজিং কমিটি গঠন, বিদ্যালয়ের অর্থ আত্মসাতের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. আলমগীর হোসেন, বেল্লাল হাওলাদার, মোশারেফ হোসেন প্রমুখ।

অভিভাবকরা অভিযোগ করেন, গত ০২ জানুয়ারি ২০১৭ তারিখে শিক্ষক মিজানুর রহমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়ে নানা দুর্নীতি করেও ক্ষমতার দাপট দেখিয়ে বেড়ান। নিয়মিত কমিটির সকল সদস্যকে কুট কৌশলে পদত্যাগে বাধ্য করেন এবং শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনগণ সহ সকলের অগোচরে ভোটার তালিকা ও তফসিল প্রনয়ন ছাড়াই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান তার ছোট ভাই মো. কালাম শরীফকে গত ২৪ সেপ্টেমবর ২০১৮ তারিখ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি করে একটি পকেট কমিটি গঠন করেন।

ভাই সভাপতি হওয়ার পর আর্থিক কর্মকান্ডের জন্য কারো কাছে জবাবদিহিতা না থাকায় ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাত্র-ছাত্রী ভর্তি, স্কুল পরীক্ষা, বোর্ড পরীক্ষা, নিবন্ধন, ফরম পূরণ, সনদ বিতরণ, প্রশংসা পত্র বিতরণের টাকা কোন রশিদ প্রদান না করে নিজেই নগদ টাকা গ্রহণ করেন। বিভিন্ন বই প্রকাশনির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে নির্দিষ্ট বই পড়তে বাধ্য করে শিক্ষার্থীদের।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন,তাদের অভিযোগ গুলো মিথ্যা ও ভিত্তিহীন। স্কুলের পরিচালনা কমিটি বৈধভাবে করা হয়েছে। আমার সুনাম ও সুখ্যাতি বিনষ্ট করতে একদল মহল পায়তারা চালাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

গলাচিপায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : 07:29:34 pm, Thursday, 11 April 2019