গলাচিপা প্রতিনিধি॥ পটুয়াখালীর গলাচিপায় বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে মো. ইব্রাহিত (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার আমখোলা ইউনিয়নের কালাই কিশোর গ্রামে শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।
ইব্রাহিম ওই গ্রামের মো. ওয়াজেদ চৌকিদারের ছেলে। গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ানে ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইব্রাহিম নিজেদের ঘরের বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অশতর্কতাবশত বিদ্যুস্পৃষ্ট হয়ে গরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে পটুয়াখালী জেলারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, ইব্রাহিত একটি বৈদ্যুতিক পাখায় বিদ্যুত সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হন। পরে তাকে চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
Reporter Name 

















