সংবাদ শিরোনাম:

গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, নিহত ১

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:02:29 pm, Tuesday, 26 July 2022
  • 25 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী সংবাদদাতা॥ পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজলে জমি সংক্রান্ত শত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে রনি ভূঁইয়া বাহিনীর হামলায় মো. নুরু খাঁন (৬০) নামের একজন নিহত হয়েছে। এসময় নুরু খাঁনের ছেলে নোমান ও ভাতিজা রাসেল সহ ৩ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। সোমবার রাতে উপজেলার চরকাজল ইউনিয়নের মুজিব নগর দাখিল মাদ্রাসার পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দীর্ঘদিন নিহত নুরু খাঁনের সাথে একই এলাকার মন্নান ভূইয়ার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত রাতে (২৫ জুলাই) চরকাজলের মুজিব নগর দাখিল মাদ্রাসার পূর্ব পাশের চৌরাস্তায় ফেলে আসামীরা নুরু খাঁনকে ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় এগিয়ে গেলে নুরু খানের ছেলে নোমান ও ভাতিজা রাসেল সহ তিন জনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা গিয়ে নুরু খানকে মূমুর্ষ অবস্থায় পেলেও হাসপাতাল নেয়ার আগেই ঘটনা স্থলে মারা যায় সে। আহত অপর দুই জনকে স্থানীয়রা উদ্ধার করে গলাচিপা উপজেলা হাসপাতালে নিয়ে আসলেও অবস্থার অবনতি হলে তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, নিহতের ছেলে ৩০ জনকে আসামী করে গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন, ইতোমধ্যে এজাহার ভুক্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, নিহত ১

প্রকাশের সময় : 10:02:29 pm, Tuesday, 26 July 2022