সংবাদ শিরোনাম:

গলাচিপায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:18:07 pm, Monday, 7 June 2021
  • 16 সংবাদটি দেখা হয়েছে

গলাচিপা প্রতিনিধি॥ গলাচিপার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র বড় ভাইকে কুপিয়ে আহত করেছে ছোট ভাই। এ সময় দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০টার দিকে। আহতদের চিকিৎসার জন্য গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে এসব তথ্য জানা গেছে।

এলাকাবাসী জানায়, সোমবার সকাল ১০টার দিকে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের মৃত আলী আকবর শাহ’র দুই ছেলে সামসুদ্দিন শাহ ও মুজিউল হক শাহ। এদের মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে সামসুদ্দিন শাহ জমিতে চাষ করতে গেলে তার আপন ছোট ভাই মুজিউল হক শাহ দলবল নিয়ে বড় ভাইকে বাধা দিলে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে সামুদ্দিন শাহ (৬০), জুয়েল শাহ (৪০), দুলাল শাহ (৩৮) এবং প্রতিপক্ষের মুজিুউল হক শাহা (৫৫), আল আমিন শাহা (২৬) ও আলমগীর শাহা (৪৫) আহত হয়। এর মধ্যে সামুদ্দিন শাহ, জুয়েল শাহ ও দুলাল শাহ মারাত্মক আহত হয়েছেন বলে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা জানান।

এ প্রসঙ্গে গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আহতরা চিকিৎসা সেবা নিচ্ছেন। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গলাচিপায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

প্রকাশের সময় : 10:18:07 pm, Monday, 7 June 2021