গলাচিপায় চেয়ারম্যান পদে ২জনের মনোনয়ন পত্র দাখিল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গলাচিপায় চেয়ারম্যান পদে ২জনের মনোনয়ন পত্র দাখিল

গলাচিপায় চেয়ারম্যান পদে ২জনের মনোনয়ন পত্র দাখিল




নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা:সোমবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী সহকারী রিটার্নি অফিসার ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ রফিকুল ইসলামের কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এদিকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান উপজেলা চেয়ারম্যান মু.সামসুজ্জামান লিকন পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে তিনি জানান।

চেয়ারম্যান পদে আওয়ামীলীগ(নৌকা) মনোনীত প্রার্থী মু. শাহিন শাহ্। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মতিউর রহমান, নিজাম উদ্দিন, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা মো: নিজাম উদ্দিন তালুকদার, আজিজুর রহমান বাবলু ভূইয়া, মোঃ নাসির উদ্দিন।

 

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক হাসিনা মালেক এবং সাবেক পৌর মেয়র হাজী মোঃ ওহাব খলিফার মেয়ে ওয়ানা মার্জিয়া নিতু।

উল্লেখ্য যে, চতুর্থ ধাপে আগামী ৩১শে মার্চ গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD