সংবাদ শিরোনাম:

গলাচিপায় ঘাতক ট্রাক কেড়ে নিল শ্রমিকের প্রাণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:20:36 pm, Tuesday, 7 April 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা (পটুয়াখালী)সংবাদদাতা॥ গলাচিপায় ট্রাকের চাপায় নেছার হাওলাদার (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় কাওসার (২৮) ও দুলাল (৩২) নামের আরও দুই জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বদনাতলী ফেরিঘাট এলাকায় সোমবার দিবাগত রাত চারটায়।

এ ঘটনায় ট্রাক ড্রাইভার রাজুকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ। নিহত নেছার উপজেলার চরকাজল এলাকার ২ নম্বর ওয়ার্ডের ফকরুল হাওলাদারের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আনা তরমুজ রতনদী তালতলী ইউনিয়নের বদনাতলী ফেরিঘাটে লোড করছিল। এতে নেছার হাওলাদার তরমুজ গাড়িতে ওঠানোর কাজ করছিল।

এ সময় যশোর-ট-১১-৩৪১০ নম্বরের ট্রাকের ড্রাইভার বরগুনা জেলার আলম হাওলাদারের ছেলে রাজু গাড়ি ব্যাক গিয়ারে চালালে পিছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নেছার মারা যায়। খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং ট্রাক ও ড্রাইভারকে আটক করে।

এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গলাচিপায় ঘাতক ট্রাক কেড়ে নিল শ্রমিকের প্রাণ

প্রকাশের সময় : 10:20:36 pm, Tuesday, 7 April 2020