সংবাদ শিরোনাম:

গলাচিপায় অগ্নিকাণ্ডে ৯টি দোকান আগুনে পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:42:31 pm, Saturday, 11 September 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

গলাচিপা প্রতিনিধি॥ পটুয়াখালীর গলাচিপার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে ৯টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপেক্ষে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।

গতকাল শুক্রবার গভীর রাতে এলাকার মিজানুরের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছেন নলুয়াবাগীর বাসিন্দা জহির মিয়া। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার শনিবার বিকেলে ঘটনাস্থল ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

নলুয়াবাগী এলাকার মো. জহির মিয়া মোবাইল ফোনে জানান, গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী হাইস্কুলের দক্ষিণ পাশের মার্কেটে শুক্রবার রাতে হঠাৎ আগুনের শিখা দেখে এলাকাবাসী ছুটে আসেন। গভীর রাত হওয়ায় এলাকার লোকজন আসতে একটু দেরি হয়। কিন্তু তিন ঘণ্টায় মার্কেটের ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে ইদ্রিস প্যাদার মুদি দোকান ও বসত ঘর, শাহ আলম প্যাদার ওষুদের দোকান, হালেম প্যাদার মুদি দোকান, মিজানুর প্যাদার কাপড়ের দোকান, কালাম সিকদারের মুদি দোকান, পরি বেগমের ট্রেইলার্স, নাসির গাজীর রেস্টুরেন্ট, লোকমান খার মুদি দোকান ও ইসা খার চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীরা বিভিন্নভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, শনিবার বিকেলে আমি ঘটনাস্থল পরিদর্শনে যাই। প্রয়োজনীয় সহায়তা করার চেষ্টা করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গলাচিপায় অগ্নিকাণ্ডে ৯টি দোকান আগুনে পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি

প্রকাশের সময় : 09:42:31 pm, Saturday, 11 September 2021