সংবাদ শিরোনাম:

গলাচিপার উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ প্রার্থী জয়ী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:03:55 pm, Sunday, 31 March 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা:গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হলরুমে অস্থায়ী কন্ট্রোল রুম থেকে নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ রফিকুল ইসলাম ফলাফল ঘোষনা করেন। এতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ(নৌকা) মনোনীত প্রার্থী মু. শাহিন শাহ্ বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪৬৩৯০ ভোট। অন্যদিকে নির্বাচনের ৫দিন আগে নৌকা প্রতীককে সমর্থন জানানো স্বতন্ত্র প্রার্থী(আনারস) বর্তমান উপজেলা চেয়ারম্যান মু সামসুজ্জামান লিকন পেয়েছেন ৩৯৫৮ভোট।

অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক পৌর মেয়র হাজী মোঃ ওহাব খলিফার মেয়ে ওয়ানা মার্জিয়া নিতু(ফুটবল মার্কা) ৩৪৮৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক হাসিনা মালেক (কলস) পেয়েছেন ১৪৯৮২ ভোট। ভাইস চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা নিজাম উদ্দিন (উড়োজাহাজ) ২৭৪৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান মতিউর রহমান মাষ্টার (তালা প্রতীক) পেয়েছেন ১৬৩১৯ ভোট। গলাচিপা উপজেলায় মোট ৫১০৭৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যা মোট ভোটারের শতকার ২৫ভাগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গলাচিপার উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ প্রার্থী জয়ী

প্রকাশের সময় : 11:03:55 pm, Sunday, 31 March 2019