বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

গলাচিপার অমিত গ্রেপ্তার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:03:14 pm, Sunday, 10 January 2021
  • 2 সংবাদটি দেখা হয়েছে

গলাচিপা প্রতিনিধি॥ পটুয়াখালীতে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গলাচিপার যুবক অমিত চন্দ্র শীলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার তাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

অসুস্থ ছাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল তার বাবা বাউফল থানায় একটি মামলা করেছেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের হরিচন্দ্র শীলের ছেলে অমিত ঢাকার কেরানীগঞ্জের একটি সেলুনে কাজ করেন। ওই ছাত্রীর সঙ্গে তার মোবাইলে পরিচয়। গত বৃহস্পতিবার তিনি ঢাকা থেকে পটুয়াখালী এসে একটি হোটেলে ওঠেন। বিকালে ওই ছাত্রীকে সেখানে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে ছাত্রীর বাবাকে ফোন করে ঘটনা জানিয়ে হোটেল থেকে সটকে পড়েন তিনি।

পরে ছাত্রীর বাবা মেয়েকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শনিবার রাতে তিনি বাদী হয়ে অমিতকে আসামি করে বাউফল থানায় মামলা দায়ের করেন বলে জানান ওসি।

মামলার পর পুলিশ গলাচিপা উপজেলার আমখোলা এলাকা থেকে অমিতকে গ্রেপ্তার করে। আজ অমিতকে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ওসি জানান, ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

গলাচিপার অমিত গ্রেপ্তার

প্রকাশের সময় : 11:03:14 pm, Sunday, 10 January 2021