গন অনশনে ১৮ জন বরিশাল বিএনপি Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




গন অনশনে ১৮ জন বরিশাল বিএনপি

গন অনশনে ১৮ জন বরিশাল বিএনপি




স্টাফ রিপোর্টার:বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে ও নি:শর্ত মুক্তির দাবীতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বরিশালে গন অনশন কর্মসূচী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ নভেম্বর) বেলা ১১টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হল সংলগ্ন দলীয় কার্যালয়ের পাশে বরিশাল জেলা ও মহানগর বিএনপির আয়োজনে এই কর্মসূচী পালিত হয়। তবে এই কর্মসূচিতে বিএনপি’র সিনিয়র পর্যায়ের নেতা সহ মাত্র ১৮ জন উপস্থিত ছিলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে অনশন কর্মসূচীতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, দক্ষিন জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চান, সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ প্রমুখ।

এসময় মজিবর রহমান সরোয়ার বলেন, মিথ্যা রায় দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রেখেছে অবৈধ সরকার। তাকে নি:শর্ত মুক্তি না দিলে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে।

এদিকে গন অনশন কর্মসূচীতে যোগ দিতে আসা নেতাকর্মীদের পুলিশ ওই কর্মসূচীতে যোগ দিতে দেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তাই যে কজন নেতা-কর্মী উপস্থিত হতে পেরেছে তাদের নিয়েই গণ অনশন কর্মসূচি পালন করা হয়। তাছাড়া বিএনপির কর্মসূচীকে ঘিরে ব্যাপক পুলিশ মোতায়ন করা ছিল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD