বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

গণহত্যার বিচার দাবিতে রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:42:02 pm, Tuesday, 13 August 2024
  • 3 সংবাদটি দেখা হয়েছে

রাঙ্গাবালী প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনকালে চলা গণহত্যার বিচার এবং পরবর্তী সংঘাত-সংহিসতা বন্ধে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের বাহেরচর বাজারে এ কর্মসূচি করা হয়। এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে উপজেলা সদরের সড়ক এবং রাঙ্গাবালী থানা ঘুরে বাহেরচর চৌরাস্তায় পথসভা করে শিক্ষার্থীরা। বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, ‘শহীদ আবু সাঈদ এবং মুগ্ধের রক্তের দাগ এখনও শুকায়নি। নির্বিচারে চালানো গুলি এবং এই গণহত্যাকা-ের বিচার হতেই হবে। এছাড়া স্বৈরাচারি সরকারের পতনের পর দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালুদের ধর্মীয় উপাসনালয়ে সন্ত্রাসীদের উদ্দেশ্যপ্রণোদিত হামলায় জড়িতদের চি‎িহ্নত করে ব্যবস্থা নিতে হবে।’

তারা আরও বলেন, ‘দেশকে সংস্কারের এখনই সুযোগ। সুতরাং মাদক, চাঁদাবাজি, ঘুষ-দুর্নীতি, সহিংসতা, কালোবাজারি, অবৈধ দখলদারিত্ব এবং সন্ত্রাসী কর্মকা- রুখে দিতে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ। লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করতে হবে। আওয়ামী স্বৈরাচারি সরকারের পতন ঘটাতে শিক্ষার্থীদের সময় লেগেছে ২৫ দিন। আর যারা এখন পর্যন্ত ক্ষমতায়ই আসেনি, তাদের সরাতে ২৫ মিনিটও সময় লাগবে না। অরাজগতা করতে চাইলে হাত ভেঙে দিবে ছাত্র সমাজ।’

এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী ইমরুজ মাহমুদ রুদ্র, ঢাকা কলেজের তানজিমুল আবিদ, পটুয়াখালী সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী তাইমুন ইসলাম সুইম, সরকারি কবি নজরুল কলেজের মেজবাফুল আলম হৃদয়, জগন্নাথের রবিউল হাসান নয়ন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবিত প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

গণহত্যার বিচার দাবিতে রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশের সময় : 07:42:02 pm, Tuesday, 13 August 2024