সংবাদ শিরোনাম:

খালেদা জিয়ার মুক্তির দাবীতে পিরোজপুরে সমাবেশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:31:54 pm, Wednesday, 3 July 2024
  • 25 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে সমাবেশ করেছে পিরোজপুর জেলা বিএনপি। বুধবার বিকেলে জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তবব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড. মাসুদ আহমেদ তালুকদার।

সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এলিজা জামান, সাবেক সহ-সভাপতি আব্দুস ছালাম বাতেন সহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে আজ মৃত্যুশর্যায়। যে কোন সময় তিনি চিকিৎসার অভাবে মারা যেতে পারেন। অথচ আওয়ামীলীগের স্বৈরাচারী সরকার বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে মেরে ফেলার চেষ্টায় লিপ্ত রয়েছে। এই সরকার ইচ্ছাকৃতভাবে খালেদা জিয়ার মুক্তি দিচ্ছেন না।

বক্তারা আরো বলেন, দেশ আজ অনিয়ম-দুর্নীতিতে ভরে গেছে। যদি এই আ’লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত হতো তাহলে জনগণের কথা চিন্তা করতো। দেশে দ্রব্যমূল্যের বাজার উর্দ্ধগতির কারণে দেশের মানুষ হাহাকার করছে। জনগণ বেঁচে থাকার জন্য ভয়ে মুখ খুলতে সাহস পায় না। এ সময় বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য দ্রæত নি:শর্ত মুক্তির দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

খালেদা জিয়ার মুক্তির দাবীতে পিরোজপুরে সমাবেশ

প্রকাশের সময় : 09:31:54 pm, Wednesday, 3 July 2024