সংবাদ শিরোনাম:

কুয়াকাটা সৈকতের বেলাভূমে মৃত ডলফিন ও রাজ কাঁকড়া

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:30:08 pm, Friday, 20 August 2021
  • 16 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি ॥ কুয়াকাটা সৈকতের গঙ্গামতি স্পটে একটি মৃত ডলফিন বেলাভূমে ভেসে এসেছে। শুক্রবার সকালে এটি স্থানীয় জেলেরা দেখতে পায়। সেখানে একটি মৃত রাজ কাঁকড়াও দেখা গেছে।

প্রায় আট ফুট দীর্ঘ এ ডলফিনটি ইরাবতি প্রজাতির বলে জানা গেছে। ডলফিন প্রাণিটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা এটিকে মাটিচাপা দিয়েছেন। ধারণা করা হচ্ছে, জেলেদের জালে আটকে মারা গেছে ডলফিনটি।

কুয়াকাটা সৈকতে এই মাসে আরও তিনটি মৃত ডলফিন ভেসে এসেছে। কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, কুয়াকাটা সৈকতে মৃত ডলফিন ভেসে আসার ঘটনা নতুন নয়, এখন জরুরিভাবে জেলেদের প্রশিক্ষণের মাধ্যমে ডলফিন সম্পর্কে তাদের অবগত করা প্রয়োজন। তাতে কিছুটা হলেও ডলফিনের মৃত্যু কমে আসতে পারে।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, আজ সৈকতে যে ডলফিনটি ভেসে আসছে সেটা ইরাবতি ডলফিন। আর যে কাকরাটি আসছে সেটা রাজ কাকড়া। কাকরাগুলো মূলত প্রজননের জন্য তীরবর্তী এলাকায় চলে আসে, তখন মারা গেলে ভেসে আসে সৈকতে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কুয়াকাটা সৈকতের বেলাভূমে মৃত ডলফিন ও রাজ কাঁকড়া

প্রকাশের সময় : 09:30:08 pm, Friday, 20 August 2021