বাবুগঞ্জ প্রতিনিধি ॥ সাগর কন্যা কুয়াকাটায় হোটেল রুপসী বাংলা ও বরিশাল রিসোর্টের পরিচালক মোঃ মোকলেছুর রহমান রাঢ়ী এর উদ্যোগে যথাযথ মর্যাদায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্ম দিন উদযাপিত হয়েছে।
গত শুক্রবার সাংস্কৃতিক সন্ধা,দোয়া মোনাজাত ও কেক কেটে দিনটি উদযাপন করা হয়েছে। পর্যটন কর্পরেশনের হলরুমে,দোয়া মোনাজাত ও কেক কাটা পরবর্তী সাংস্কৃতিক সন্ধায় চ্যানেল আইয়ের ক্ষুদে শিল্পি লামিয়া নাসরিন গান গেয়ে দর্শকদের মন জয় করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন কর্পারেশনের ব্যবস্থাপক সুভাষ চন্দ্র নন্দী,কুয়াকাটা পৌরসভার কাউন্সিলর তোফায়েল আহম্মেদ তপু,আবুল হোসেন ফরাজি,মোঃ সাগর মোল্লা,নুরনাহার,পৌর ছাত্রলীগ সম্পাদক তাইফুর রহমান হাচান,রাখাইন মার্কেট সভাপতি বজলু খান,বাবুগঞ্জ আওয়ামী নেতা জামাল তালুকদারসহ কুয়াকাটার গন্যমান্য ব্যাক্তিরা।
দোয়া মোনাজাতে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করা হয়।
Reporter Name 

















