কুয়াকাটায় রাস্তা রেখে বাস খালে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:12:15 pm, Saturday, 4 September 2021
  • 2 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কুয়াকাটায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে কুয়াকাটা এক্সপ্রেস নামে একটি বাস। এ ঘটনায় পর্যটক ও ব্যবসায়ীসহ ১৩ জন আহত হয়েছেন।

শুক্রবার রাতে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের কচ্ছপখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, মাছ ও যাত্রীবোঝাই বাসটি ঘটনাস্থলে একটি কালভার্ট অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কচ্ছপখালী খালে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রাত ২টার দিকে বাসটি খাল থেকে উদ্ধার করা হয়।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, বাসটি উদ্ধারের পাশাপাশি চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এখনো কোনো যাত্রী অভিযোগ করেননি। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কুয়াকাটায় রাস্তা রেখে বাস খালে

প্রকাশের সময় : 10:12:15 pm, Saturday, 4 September 2021