সংবাদ শিরোনাম:

কুয়াকাটায় মটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত, আহত-১

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:36:18 pm, Saturday, 8 June 2019
  • 16 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি ॥  সমুদ্র সৈকত কুয়াকাটায় মটরসাইকেল দুর্ঘটনায় ইউনুছ হাওলাদার (১৮) নামের এক মটরসাইকেল ড্রাইভার নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে মটরসাইকেলের যাত্রী পর্যটক হৃদয় খান(১৬)। শুক্রবার সকাল ৫টার দিকে কুয়াকাটা ঝাউবাগান সংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুচ কুয়াকাটার হোসেন পাড়া এলাকার হাবিব হাওলাদারের ছেলে। আহত হৃদয় খান গোপালগঞ্জের কোটালীপাড়া এলাকার মিলন খানের ছেলে।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ইউনুচ মটরসাইকেল যোগে পর্যটক হৃদয় খানকে সুর্যোদয় দেখিয়ে গঙ্গামতী থেকে ফিরছিল। এসময় ঝাউবাগান সংলগ্ন সৈকতে পৌছলে কুয়াকাটার ইকো পার্কের পরে থাকা ভাঙা সুইজ গেটের সঙ্গে ধাক্কা হয়। এতে দুজনই মারাত্মক জখম হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ইউনুছকে মৃত ঘোষনা করে। গুরুতর আহত হৃদয় খানকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। ইউনুছের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কুয়াকাটায় মটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত, আহত-১

প্রকাশের সময় : 01:36:18 pm, Saturday, 8 June 2019