কুয়াকাটায় বিশালাকৃতির ডলফিনটির মৃত্যু নিয়ে উঠে এলো যেসব কারণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কুয়াকাটায় বিশালাকৃতির ডলফিনটির মৃত্যু নিয়ে উঠে এলো যেসব কারণ

কুয়াকাটায় বিশালাকৃতির ডলফিনটির মৃত্যু নিয়ে উঠে এলো যেসব কারণ

কুয়াকাটায় বিশালাকৃতির ডলফিনটির মৃত্যু নিয়ে উঠে এলো যেসব কারণ




পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে বিশালাকৃতির একটি মৃত ডলফিন। মাছটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের আঘাতের ফলেই ডলফিনটির মৃত্যু হয়েছে।

 

 

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) গভীর রাতে সৈকতের লেম্বুরবন সংলগ্ন তিনটি নদীর মোহনায় ১০ ফুট লম্বা ডলফিনটি ভেসে ওঠে। প্রথমে স্থানীয় জেলেরা মাছটি দেখতে পেয়ে মৎস্য বিভাগের কর্মকর্তাদের খবর দেয়।

 

 

কলাপাড়া মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী জানান, সংরক্ষণাগার না থাকায় মাছটি ট্যুরিস্ট পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে মাটি চাপা দেয়া হয়েছে।

 

 

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. এমদ্যাদুল্লাহ জানান, সৈকতে মৃত ডলফিন ভেসে আসার বিষয়টি পর্যালোচনা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গভীর সমুদ্রে চলাচলকৃত মাদার ভেসেলে আটকে গিয়ে আহত হলে তারা সমুদ্রে ফেলে দেয়। ওই অবস্থায় ভাসতে ভাসতে সৈকতে পৌঁছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD