কুয়াকাটায় ফটোগ্রাফারদের মানবেতর জীবন যাপন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কুয়াকাটায় ফটোগ্রাফারদের মানবেতর জীবন যাপন

কুয়াকাটায় ফটোগ্রাফারদের মানবেতর জীবন যাপন




তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কুয়াকাটায় করোনা ভাইরাসের প্রার্দুভাবে বন্ধ হয়ে গেছে শতাধিক ফটোগ্রাফারদের আয় রোজগার। এখন পর্যন্ত এসব ফটোগ্রাফারদের সহেযোগিতার হাত বাড়ায়নি কেউ। ফলে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছে এসব ফটোগ্রাফারদের পরিবারের সদস্যরা।

জানা যায়, কুয়াকাটায় প্রায় একশ’ ৩০ জন ফটোগ্রাফার রয়েছে। এসব ফটোগ্রাফাররা পর্যটন ব্যবসার উপর নির্ভরশীল। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে গত ১৮ মার্চ কুয়াকাটায় পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা জারির পর কর্মহীন হয়ে পড়ে এসব ফটোগ্রাফাররা। ফলে বন্ধ হয়ে যায় এসব ফটোগ্রাফারদের আয় রোজগার।

দীর্ঘদিন করোনা ভাইরাসের প্রকোপ বিচারমান থাকা সত্ত্বেও এখন পর্যন্ত এসব ফটোগ্রাফারদের খবর নেয়নি কেউ। সহযোগিতার হাত বাড়ায়নি কোন সংস্থা। অনেক ফটোগ্রাফার আছে যারা অন্য উপজেলা থেকে এখানে এসে ছবি তোলার কাজ জীবিকা নির্বাহ করছেন।

বিশেষ করে তারা পড়েছেন চরম খাদ্য সংকটে। এছাড়া স্থানীয় ফটোগ্রাফাররা বর্তমানে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। তবে খুব দ্রুত সময়ের মধ্যে এসব ফটোগ্রাফারদের সহায়তায় এগিয়ে আসবেন বিত্তবানরা এমটাই আশা করেছেন পর্যটন সংশ্লিষ্টরা।

কুয়াকাটা ফটোগ্রাফার এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি তৌয়ব জানান, বিশেষ করা অন্য উপজেলা থেকে ছবি তোলার কাজ করতে আসা অনেক ফটোগ্রাফার খাদ্য সংকটে ভুগছে। তারা না পারছে কারো কাছে যেতে, না পারছে সহযোগিতার জন্য হাত পাততে।  কুয়াকাটা পৌর মেয়র বারেক মোল্লা জানান, পৌর শহরের সবারই তালিকা তৈরী করা হচ্ছে। সবাই সহযোগিতা পাবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD