সংবাদ শিরোনাম:

কুয়াকাটায় গার্মেন্ট ব্যবসায়ী নিখোঁজ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:29:38 pm, Friday, 27 May 2022
  • 15 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া প্রতিনিধি॥ কুয়াকাটা সমুদ্রে গোসল করতে নেমে ফিরোজ শিকদার নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্টের রাধা কৃঞ্চ মন্দিরসংলগ্ন এলাকা থেকে ফিরোজসহ অন্যান্যরা উত্তাল সমুদ্রে সাঁতার কাটতে নামেন। একপর্যায় ফিরোজের সহযোগীরা তাকে না দেখে প্রথমে হোটেলে খুঁজতে যায়। সেখানেও না পেয়ে তাঁরা সমুদ্র সৈকতসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে আশপাশের লোকজনকে অবহিত করে।

বিকেল ৩টার দিকে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশকে জানায়। সঙ্গে সঙ্গে কুয়াকাটা জোনের ট্যুরিস্ট পুলিশ বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করেন। এরপর বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থালে হাজির হয়ে নিখোঁজ পর্যটককে অনুসন্ধানে তৎপরতা চালায়।

সমুদ্রে সাঁতার কাটতে নামা নিখোঁজ ওই পর্যটকের বন্ধু মেহেদী জানান, তারা শুক্রবার সকালে কুয়াকাটা বেড়াতে এসেছিল। এরপর একসঙ্গে সাত জন সাঁতার কাটতে সাগরে নামলে সকলের অগোচরে ফিরোজ নিখোঁজ হন। তবে ফিরোজ শিকদার ভালো সাঁতার জানত না বলে সঙ্গীরা নিশ্চিত করেন।

খেপুপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবরটি অনেক বিলম্বে তারা জানতে পারায় ঘটনাস্থলে পৌঁছাতে সময় লেগেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৯টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। সাগরে আবার জোয়ার শুরু হওয়ায় সাগর উত্তাল রয়েছে। জোয়ার এবং রাতের কারণে উদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক মো. হাসনাইন পারভেজ জানান, নিখোঁজ পর্যটককে অনুসন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে তারাও কাজ করছেন।

উল্লেখ্য, পর্যটক ইলিয়াসের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের আমখোলা গ্রামে। তিনি পেশায় গার্মেন্ট ব্যবসায়ী। তাঁর বাবার নাম মিলন সিকদার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কুয়াকাটায় গার্মেন্ট ব্যবসায়ী নিখোঁজ

প্রকাশের সময় : 10:29:38 pm, Friday, 27 May 2022