কুয়াকাটায় লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কুয়াকাটায় লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা !

কুয়াকাটায় লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা !




পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর কুয়াকাটায় রাতের অন্ধকারে কৃষক আবু ছালেহ মৃধার প্রায় আড়াই শতাধিক ফলন্ত লাউসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধ থেকে এই ঘটনা ঘটেছে বলে সন্দেহ করছেন কৃষক ও তার পরিবার।

ঘটনাটি ঘটেছে রবিবার (১৫ ডিসেম্বর) রাতে কুয়াকাটা পৌরসভার ৪ নং ওয়ার্ডে, ট্যুরিস্ট পুলিশ অফিসের পাশে। কৃষক আবু ছালেহ জানান, তিনি ১ একর ২০ শতক জমিতে ৩৮০টি লাউসহ চাম্বল, রেইনট্রি, আম ও অন্যান্য ফলদ-বনজ গাছ রোপণ করেছিলেন। প্রতিটি গাছে লাউ ধরেছিল। দুর্বৃত্তরা রাতের আঁধারে ৬০ শতক জমির প্রায় সব গাছ কেটে ফেলে। এতে তার প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

কৃষক আবু ছালেহ মৃধার জামাতা নুরুল আমিন গাজী অভিযোগ করেন, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ আলী গাজীর সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলছে। নুরুল আমিনের দাবি, ইউসুফ আলী গাজী ও তার পরিবারের লোকজনই এই ঘটনা ঘটিয়েছেন।

তবে এ বিষয়ে ইউসুফ আলী গাজী অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। কে বা কারা এই কাজ করেছে তা জানি না। বরং আবু ছালেহ গং আমার ভোগদখলীয় জমি জোরপূর্বক দখল করেছে। আমার ধারণা, তারা নিজেরাই গাছ কেটে আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে।”

এ ঘটনায় মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম জানিয়েছেন, এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ তারা পাননি। তিনি বলেন, “অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কৃষক আবু ছালেহ মৃধা এই ঘটনায় দ্রুত তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একইসঙ্গে তিনি ক্ষতিপূরণ চেয়ে প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD