কুয়াকাটায় ‌‌'মুজিব'স বাংলাদেশ ফেস্টিভ্যাল' এর উদ্বোধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কুয়াকাটায় ‌‌’মুজিব’স বাংলাদেশ ফেস্টিভ্যাল’ এর উদ্বোধন

কুয়াকাটায় ‌‌’মুজিব’স বাংলাদেশ ফেস্টিভ্যাল’ এর উদ্বোধন




কলাপাড়া প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শোভাযাত্রার মধ্যদিয়ে কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে দুইদিন ব্যাপী মুজিব’স বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা” উৎসব। ফিতা কেটে এবং পায়রা উড়িয়ে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। শুক্রবার সকাল সাড়ে নয়টায় কুয়াকাটা সৈকতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আবু তাহের মোহাম্মদ জাবের। এ সময় সংগীত শিল্পী শুভ্র দেব মুজিব’স বাংলাদেশ ফেস্টিভ্যালের গান গেয়ে দর্শকদের মন জয় করে নেয়।

এর আগে কুয়াকাটা পৌরসভার সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ শেষে সমুদ্র সৈকতে গিয়ে শেষ হয়।

পরে সকাল সাড়ে ১০টায় হোটেল গ্রেভার ইন হল রুমে “পর্যটনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে তারন্যের” শীর্ষক এক আলোচনা সভায় মিলিত হয়।

বাংলাদেশ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী, পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম,পিপিএম,বিপিএম, কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার,সংগীত শিল্পী শুভ্র দেব, আমরাও মানুষ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও অভিনেত্রী মিস শামিমা তুষ্টি, অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আবু তাহের মোহাম্মদ জাবের পাটোয়ারী।

দেশের পর্যটন খাতকে সম্পসারণ,বাংলাদেশের কৃস্টি কালচার,ইতিহাস ঐতিহ্য এবং পর্যটনকে দেশ বিদেশের মানুষের মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে “মুজিব’স বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা’ উৎসব অনুষ্ঠিত হয়েছে বলে জানান ট্যুরিজম বোর্ড।

এ উৎসবে পটুয়াখালী জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, সরকারী বেসরকারি পর্যটন উদ্যেোক্তা,স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, ট্যুর অপারেটর, পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কুয়াকাটা ফেস্টিভ্যাল উপলক্ষে ওপেন কনসার্ট, ঘুড়ি উৎসব,ভলিবল,ফুটবলসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে মুজিব’স বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা উৎসবের আয়োজন করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD