কুয়াকাটায় বিশ্ব বন্যপ্রানী দিবস পালিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কুয়াকাটায় বিশ্ব বন্যপ্রানী দিবস পালিত

কুয়াকাটায় বিশ্ব বন্যপ্রানী দিবস পালিত




কলাপাড়া প্রতিনিধি: আজ বিশ্ব বন্যপ্রাণী দিবস। পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণীকূল বাঁচাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পর্যটন নগরী কুয়াকাটায় পালিত হয়েছে বিশ্ব বন্যপ্রাণী দিবস।

দিবসটি উপলক্ষে রবিবার বেলা এগারোটায় কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মাঠে বন্যপ্রাণী প্রেমী শতাধিক মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচি শেষে কুয়াকাটা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আয়োজন সংগঠনের নেতৃবৃন্দ বন্যপ্রাণী বিপন্ন রোধে সচেতনতা বৃদ্ধি ও রক্ষায় করণীয় নিয়ে আলোকপাত করেন। পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর সর্বত্র সঠিক প্রয়োগের আহবান জানান বক্তারা।

ওয়াটারকিপার্স বাংলাদেশ এর কলাপাড়া উপজেলা সমন্বয়ক সিনিয়র সাংবাদিক মেজবাহ উদ্দিন মান্নু’র সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, কুয়াকাটা প্রেসক্লাব, আমরা কলাপাড়াবাসী, এনিমেল লাভার্স অব পটুয়াখালী যৌথভাবে এ মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD