কাউখালীর ৫০ ভূমিহীন পরিবারের মুখে হাসি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কাউখালীর ৫০ ভূমিহীন পরিবারের মুখে হাসি

কাউখালীর ৫০ ভূমিহীন পরিবারের মুখে হাসি

কাউখালীর ৫০ ভূমিহীন পরিবারের মুখে হাসি




পিরোজপুর প্রতিনিধি॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৫০ জন ভূমিহীন ও গৃহহীনদের বসবাস করার জন্য সরকারি খাস জমিতে ঘর নির্মাণের কাজ শেষের পথে।

 

 

‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্য বাস্তবায়নে কাউখালী উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ৫০টি পরিবার ২ কক্ষ বিশিষ্ট সেমিপাকা বাড়ি পাচ্ছেন।

 

 

সোমবার সকালে গৃহ নির্মাণ কর্মসুচী প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম।

 

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাউখালী উপজেলার ২নং ইউনিয়নের আমরাজুড়ী আবসন, ৩নং সদর ইউনিয়নের জয়কুল আবাসন, ৪নং চিরাপাড়া ইউনিয়নের চিরাপাড়া ভুমিহীন গ্রামে ৫০ জন ভূমিহীন ও গৃহহীনদের ২ শতাংশ জমি দিয়ে ঘর তৈরি করে দেয়া হচ্ছে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি আধাপাকা ঘরের নির্মাণ ব্যয় হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা।

 

 

সবগুলো বাড়ি সরকার নির্ধারিত একই নকশায় হচ্ছে। রান্নাঘর সংযুক্ত টয়লেটসহ অন্যান্য সুবিধা থাকছে এসব বাড়িতে। গৃহ নির্মাণের ওই সব কাজ তদারকি করছে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ।

 

 

আমরাজুড়ী ইউনিয়নের মাগুরা গ্রামের সুফিয়া বেগম বলেন, বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা ঘর দিছে, ঘর পেয়ে খুব খুশি আমি। কান্নাজড়িত কণ্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দুহাত তুলে দোয়া করেন তিনি।

 

 

এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ উপজেলায় ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ কাজ শেষের দিকে । আগামী ২০ জানুয়ারির মধ্যে এসব ঘরের কাজ সম্পন্ন করে হস্তান্তর করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD