পিরোজপুর প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সম্মাননা প্রদান করা হয়েছে।
১৬ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. স্বজল মোল্লার সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ,কে,এম আব্দুস শহীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবির, কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা।
পরে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।
Reporter Name 

















