কাউখালীতে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কাউখালীতে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কাউখালীতে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন




পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সোমবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক সহ অন্যান্য সেবা দানকারীদের উপর নারকীয় হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, অ্যাম্বুলেন্স, জরুরী বিভাগ সহ অন্যান্য সরকারি স্থাপনা ভাঙচুর ও বিনষ্টকরণের প্রতিবাদে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মুখে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত কর্মকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার তৌফিক হাসান সৌরভ, ডাক্তার মোহাম্মদ ইশতিয়াক আহমেদ, ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, ডাক্তার মাহবুব হোসাইন, ডাক্তার সাগরিকা রায়, ডাক্তার আসমা খানম, নার্সিং ইনচার্জ বাসন্তী রানী।

অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, মেডিকেল টেকনোলজিস্ট এবিএম আনিসুল হক। অনুষ্ঠানের বক্তারা অবিলম্বে দোষী ব্যক্তিদের আইনের আশ্রয় এনে শাস্তির দাবি জানান। এবং প্রতিটি হাসপাতালে নিরাপত্তা জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD