কাউখালীতে এক ছাত্রলীগ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




কাউখালীতে এক ছাত্রলীগ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউখালীতে এক ছাত্রলীগ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউখালীতে এক ছাত্রলীগ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের কাউখালীতে মো. আবু বক্কর সিদ্দিকী (২১) নামে এক ছাত্রলীগ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ এপ্রিল) দুপুরে জানালার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। আবু বক্কর উপজেলার সদর ইউনিয়নের আসপদি গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। সে কাউখালী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও স্থানীয় ছাত্রলীগ কর্মী।

 

 

জানা গেছে, দুপুর সোয়া ১টার দিকে আবু বক্করকে তার নিজ ঘরের জানালার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পরিবারের লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তিনি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি।

 

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার ফাহাদ হোসেন জানান, ওই কলেজছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

 

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD