বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

কাউখালীতে অপহরণের ২৫ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:14:04 pm, Wednesday, 3 July 2024
  • 1 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে স্কুল ছাত্রী অপহরণের ২৫ দিনেও পুলিশ অপহৃতাকে উদ্ধার করতে পারেননি ।

জানা যায়, উপজেলার আইরন গ্রামের মনির হোসেনের মেয়ে আইরন জয়কুল এম.এম মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মুনিয়া আক্তার(১৫) গত ৮ জুন বাড়ি থেকে প্রাইভেট পড়তে যায়।

প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের মোল্লা বাড়ির সামনে জামে মসজিদের পাশে একই এলাকার মাসুদ রানার ছেলে স্বাধীন মোল্লাসহ ৪/৫জন বখাটে ছাত্রীর গতিরোধ করে জোর পূর্বক একটি ইজি বাইকে করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়। দীর্ঘ সময় খোজাখুজির পর তাকে উদ্ধার করতে না পেরে থানায় অভিযোগ করেন।

থানা পুলিশ অভিযোগ পেয়ে গত ১২ জুন স্বাধীন মোল্লাসহ ৫জনের নামে একটি অপহরণ মামলা রুজু করেন। মেয়ের মায়ের অভিযোগ বখাটে স্বাধীন মোল্লা মেয়ে স্কুল যাওয়া-আসা এবং প্রাইভেট পড়তে যাওয়া আসার সময় প্রায়ই তাকে উত্যক্তসহ ইভটিজিং করতো। বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে এবং এলাকার মেম্বার মাসুদ হোসেনকে জানায়।

এছাড়াও বিষয়টি স্বাধীনের বাবা-মাকে জানানো হলে তারা কোন কর্ণপাত করেনি। বরং স্বাধীনের মা-বাবাকে বিষয়টি জানালে স্বাধীন ক্ষিপ্ত হয়ে অপহরণ করার হুমকি দেয়। ফলশ্রুতিতে গত ৮ জুন বখাটে স্বাধীন ও তার দলবল মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মাসুদ হোসেন ঘটনাটির সত্যতা স্বীকার করে ।

থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবির জানান, বিষয়টি নিয়ে মামলা হয়েছে, ১জন আসামী গ্রেফতার হয়েছে। বাকী আসামীদের গ্রেফতার ও ভিক্টিম উদ্ধারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

কাউখালীতে অপহরণের ২৫ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

প্রকাশের সময় : 08:14:04 pm, Wednesday, 3 July 2024