বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

কলাপাড়া পৌরসভা নির্বাচন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর স্ত্রীসহ কর্মীদের গালাগাল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:10:26 pm, Saturday, 6 February 2021
  • 0 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়া পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জগ প্রতীকের দিদার উদ্দিন আহমেদ মাসুম ব্যাপারীর স্ত্রী হাছিনা আক্তারসহ কর্মীদের প্রচারকালে লিফলেট, স্টিকার ছিনিয়ে নিয়ে রাস্তায় ফেলে দেয়া, গালাগাল করা এবং মোবাইল সেট ছিনিয়ে নেয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে।

শুক্রবার রাতে দিদার উদ্দিন আহমেদ তার ব্যক্তিগত কার্যালয়ে লিখিত বক্তব্যে বলেন, নৌকা প্রতীকের প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের কিশোর গ্যাং গ্রুপ তার প্রচার কাজে বাধা প্রদান করে আসছে। শুক্রবার তার স্ত্রীসহ কর্মীরা প্রচারকালে বিকেলে বহিরাগত বালিয়াতলী ইউনিয়নের রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ৪/৫ সন্ত্রাসী প্রচার কাজে বাধা দেয়। ছিনিয়ে নেয় লিফলেট, স্টিকার রাস্তায় ফেলে দেয়। মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এসব কারণে তিনি তার কর্মীসহ পরিবারের সদস্যদের নিয়ে প্রাণ সংহারের শঙ্কায় রয়েছেন বলে দাবি করেছেন।

তিনি এও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের সমাপনী ভাষনের এক পর্যায়ে বলেছেন, দশটা হোন্ডা, বিশটা গুন্ডা, নির্বাচন ঠান্ডার দিন নেই, সেই ধরনের ভোট বন্ধ হয়ে গেছে। কিন্তু কলাপাড়ায় তা মানা হচ্ছে না বলেও তিনি নির্বাচন কমিশনের কাছে প্রতিকার চেয়েছেন।

এ ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদার জানান, রাকিবুল নামে তার কোন কর্মী নেই। নেই কোন গ্যাং। নিশ্চিত পরাজয় জেনে এটি এক ধরনের নাটক সৃষ্টি করা হচ্ছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়েই পুলিশের একটি ভ্রাম্যমান দলকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম, তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। তা ছাড়া কেউ কোনো অভিযোগ দিলে তা আমরা খতিয়ে দেখছি। নির্বাচনী পরিবেশ কেউ নষ্ট করতে পারবে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

কলাপাড়া পৌরসভা নির্বাচন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর স্ত্রীসহ কর্মীদের গালাগাল

প্রকাশের সময় : 10:10:26 pm, Saturday, 6 February 2021