কলাপাড়া-ঢাকা রুটে লঞ্চ চলাচলের দাবিতে মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়া-ঢাকা রুটে লঞ্চ চলাচলের দাবিতে মানববন্ধন

কলাপাড়া-ঢাকা রুটে লঞ্চ চলাচলের দাবিতে মানববন্ধন

কলাপাড়া-ঢাকা রুটে লঞ্চ চলাচলের দাবিতে মানববন্ধন




তান‌জিল জামান জয়, কলাপাড়া(পটুয়াখালী) প্রতি‌নি‌ধি।। কলাপাড়ায় ঢাকা-পায়রা বন্দর-খেপুপাড়া নৌ রুটে নিয়মিত দোতলা লঞ্চ চালুর দাবিতে শনিবার মানববন্ধন ও সমাবেশ করেছে কলাপাড়ার ব্যবসায়ীসহ সর্বস্তরের কয়েকশ মানুষ।

 

শনিবার বেলা ১১টায় কলাপাড়া লঞ্চঘাট পল্টুনে সর্বস্তরের জনগনের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

 

একটি লঞ্চ কোম্পানী কলাপাড়া টু ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধের দাবি জানিয়ে মেরিন আদালতে মামলা দায়ের করলে দীর্ঘ প্রায় একযুগ পর চালু হওয়া ঢাকার সাথে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। কলাপাড়ার আন্ধারমানিক নৌ পথে কলাপাড়া থেকে পটুয়াখালী,বরিশাল ও ঢাকা রুটে দেশ স্বাধীনের আগ থেকে স্টিমার ও লঞ্চ চলাচল করতো।

 

এ লঞ্চ চলাচল চালু থাকাকালীন কলাপাড়ার ১২টি ইউনিয়নসহ পাশ্ববর্তী রাঙ্গাবালী ও তালতলী উপজেলার মানুষ চলাচল করতো। বর্তমানে লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় পায়রা তাপবিদ্যুত, পায়রা সমুদ্র বন্দরে আসা হাজার হাজার শ্রমিক ও কুয়াকাটায় আসা পর্যটকরা দূর্ভোগ পোহাচ্ছে।
মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি হীরা হাওলাদার স্বপন, ব্যবসায়ী জাকির হোসেন, শেখ হাসনাত নিকেল প্রমুখ।

 

বক্তার জরুরী ভিত্তিতে এ ঢাকা- কলাপাড়া রুটে দোতলা লঞ্চ চালুর দাবি প্রধানমন্ত্রী ও নৌ পরিবহন মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD