কলাপাড়া উপজেলায় মাদক, সন্ত্রাস ও কোনো ধরণের চাঁদাবাজি চলবেনা- এমপি মহিব Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়া উপজেলায় মাদক, সন্ত্রাস ও কোনো ধরণের চাঁদাবাজি চলবেনা- এমপি মহিব

কলাপাড়া উপজেলায় মাদক, সন্ত্রাস ও কোনো ধরণের চাঁদাবাজি চলবেনা- এমপি মহিব




তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ।।  পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান বলেন, এখন থেকে কলাপাড়া উপজেলায় মাদক, সন্ত্রাস ও কোনো ধরণের চাঁদাবাজি চলবেনা। দলের কোনো কর্মীও যদি এ কাজের সঙ্গে যুক্ত থাকে তাঁকেও ছাড় দেয়া হবেনা। আমি ইতিমধ্যে কলাপাড়া ও মহিপুর থানা পুলিশকে এ বিষয়ে তৎপর হতে বলেছি।

রোববার দুপুরে কলাপাড়া প্রেসক্লাব কর্র্তৃক তাঁকে দেয়া সংবর্ধনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
তাঁর সহধর্মীনি আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখাকেও একই অনুষ্ঠানে সংবর্ধিত করা হয়েছে।

কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌর সভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সাবেক সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, সহ-সাধারণ সম্পাদক জীবন কুমার মন্ডল। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু।

সংবর্ধনা সভার শুরুতে প্রধান অতিথি মো. মহিব্বুর রহমান ও তাঁর সহধর্মীনিকে ফুল দিয়ে বরণ করেন কলাপাড়া প্রেসক্লাবের সহসভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু ও কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু। এরপর সংবর্ধিত অতিথিদের কলাপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট দেয়া হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD