সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় হতদরিদ্রের জন্য বিনামূল্যের সবজি বাজার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:05:31 pm, Friday, 17 April 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের জন্য বিনামূল্যের সবজি বাজার চালু হয়েছে। স্থানীয় কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এই বাজার চালু করা হয়।

শুক্রবার সকালে পৌর শহরের মাদ্রাসা রোডে সরকারি মেজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি হিরন মিয়া ও সধারন সম্পাদক হাসানুজ্জামান অভি গাজী এ বাজারটি চালু করেন। আলু, বেগুন, টমেটো, মিষ্টি কুমড়া, পুঁই শাক, কাঁচা মরিচ, করোলাসহ ১০ প্রকার সবজি রাখা হয়েছে এই বাজারে। প্রথমদিন বিনামূল্যে এ সবজি বাজার থেকে প্রায় দুইশতাধিক পরিবার তাদের চাহিদা মত সবজি নিয়ে গেছে। তবে এই চলমান ফ্রি সবজি বাজার সপ্তাহের দুইদিন শুক্রবার ও রবিবার দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে।

সরকারি মেজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রলীগ সধারণ সম্পাদক হাসানুজ্জামান অভি গাজী বলেন, ‘আমরা কর্মহীন অনেক মানুষকে সহযোগিতা করেছি। তাদের শুধু আলু আর ডাল দিয়ে ভাত খেতে দেখেছি। এজন্যই আমার কয়েক বন্ধু মিলে নিজস্ব অর্থায়নে এই সবজি বাজার চালু করেছি। এ বাজারে যে কোন কেউ সহযোগিতার হাত বাড়াতে পারেন। সবার জন্য উন্মুক্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় হতদরিদ্রের জন্য বিনামূল্যের সবজি বাজার

প্রকাশের সময় : 05:05:31 pm, Friday, 17 April 2020