কলাপাড়ায় স্বপ্নের ঠিকানায় ‘বাংলাদেশ চায়না টেকনিক্যাল ইনস্টিটিউট’ উদ্বোধন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় স্বপ্নের ঠিকানায় ‘বাংলাদেশ চায়না টেকনিক্যাল ইনস্টিটিউট’ উদ্বোধন

কলাপাড়ায় স্বপ্নের ঠিকানায় ‘বাংলাদেশ চায়না টেকনিক্যাল ইনস্টিটিউট’ উদ্বোধন




কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥  পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুতকেন্দ্রে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন পল্লী স্বপ্নের ঠিকানায় বাংলাদেশ-চায়না টেকনিক্যাল ইনস্টিটিউট (বিসিটিআই) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে এ ইনস্টিটিউটের উদ্বোধন করেন বাংলাদেশ-চায়না পাওয়ার প্লান্ট লিমিটেড (বিসিপিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এম খোরশেদুল আলম। এ শিক্ষা প্রতিষ্ঠানের দোতলায় কারিগরি শিক্ষার শ্রেণিকক্ষের ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিসিপিসিএল এর প্রকল্প পরিচালক শাহ আব্দুল মওলা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিপিসিএলএর সহকারী ব্যবস্থাপনা পরিচালক চীনা প্রকৌশলী মিস্টার চি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রকল্পের জিএম মামুনুর রহমান মন্ডল, অভিভাবক মাস্টার আবুল কালাম, শিক্ষার্থী জিহাদুল ইসলাম রনি, মোসাম্মৎ সুমনা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিসিটিআই এর অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম।

বাংলাদেশ-চায়না টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুস সালাম জানান, আপাতত কম্পিউটার, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল তিনটি ট্রেডের এসএসসি ভোকেশনাল শাখার ক্লাশ শুরু হয়েছে। এখন পর্যন্ত শিক্ষার্থী সংখ্যা ৪৫ জন। নয়জন ছাত্রী রয়েছে। আব্দুস সালাম আরও জানান, এখানে প্রথম ব্যাচে ভর্তি হওয়া ৪৫ শিক্ষার্থীর ভর্তি ফি লাগেনি। উল্টো ড্রেস, বই বিনামূল্যে দেয়া হয়েছে। নেই কোন বেতন। থাকছে শিক্ষায় মেধাবৃত্তির সুযোগ। সর্বোপরি ডিজিটাল বাংলা গড়তে এ শিক্ষা প্রতিষ্ঠানটি বড় ধরনের ভূমিকা রাখবে বলেও বক্তারা মতামত ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD