কলাপাড়ায় স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার

কলাপাড়ায় স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার

কলাপাড়ায় স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার।




তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ আবাসন থেকে মর্জিনা আক্তার রাবেয়া (১৫) নামের নবম শ্রেণির এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নীলগঞ্জ আবাসনের ১০০ ব্যারাকের নয় এর ছয় নং কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে নিহতের স্বজনরা পুলিশকে জানায়।

 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাতের কোন একসময় নীলগঞ্জ আবাসনের শ্রমজীবি মো. রাসেলের মেয়ে রাবেয়া ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়। ভোর রাতে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখে মরদেহ নিচে নামায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। রাবেয়ার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। সে কলাপাড়ার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনিতে পড়তো।

 

করোনার কারনে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় পড়াশোনা নিয়ে বাবার সাথে মনোমালিন্যের কারনে রাবেয়া আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।

 

পুলিশ তার মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে।

 

এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD