বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় সালিশ বৈঠকে সশস্ত্র হামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:26:00 pm, Saturday, 21 March 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের পাখিমারা অফিসে সালিশ বৈঠকে সন্ত্রাসী হামলায় দুই জন গুরুতর জখম হয়েছে। এসময় আওয়ামী লীগ অফিসে তালা ঝুলিয়ে দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনায় গভীর রাত পর্যন্ত আতঙ্ক বিরাজ করে।

কলাপাড়া থানার ওসিসহ একদল পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। গুরুতর জখম ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী জয়নাল আবেদীন (৪৫) ও যুবলীগ নেতা মোটরসাইকেল চালক রফিক মুন্সীকে (৪০) কলাপাড়া হাসপাতালে নেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, বিতর্কিত আওয়ামী লীগ নেতা ছত্তার শরীফের চাদাবাজি, অপকর্ম নিয়ে দলীয় অফিসে সালিশ বসে।

এতে ছত্তার শরীফ গ্রুপ অসন্তোষ প্রকাশ করে বাইরে নেমে রফিক মুন্সিসহ তার বিরুদ্ধে দেয়া স্বাক্ষীদের ওপর সশস্ত্র হামলা চালায়। শুরু হয় ধাওয়া পাল্টাধাওয়া। এক গ্রুপ দলীয় অফিসে তালা ঝুলিয়ে দেয়। এসময় আতঙ্কে বাজারের দোকাপাট বন্ধ হয়ে যায়। কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, তিনি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। অফিস খুলে দিয়েছেন। কোন মামলা হয়নি।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। স্থানীয় অধিকাংশ আওয়ামী লীগ নেতাকর্মীর অভিযোগ, শফিক নামের এক সন্ত্রাসী ভাড়া করে সত্তার শরীফ এ হামলা-তান্ডব চালায়। বর্তমানে পাখিমারা বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

কলাপাড়ায় সালিশ বৈঠকে সশস্ত্র হামলা

প্রকাশের সময় : 08:26:00 pm, Saturday, 21 March 2020