সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় সালিশ বৈঠকে জামাতার হামলা, শ্বশুড়,স্ত্রীসহ আহত ৬

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:19:15 pm, Monday, 29 November 2021
  • 20 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥  স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গ্রাম্য সালিশে জামাতার নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামে রোববার দুপুরে এ হামলার ঘটনায় বৃদ্ধ শ্বশুড়, স্ত্রীসহ ৬ জন আহত হয়েছে।

হামলায় আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অভিযোগ দাখিল করা হ্য়েছে।

আহতরা জানান, লালুয়া ইউনিয়নের পারভীন বেগমের সাথে প্রায় ২৫ বছর পূূবে মুসা গাজীর বিয়ে হয়। তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে। সম্প্রতি লাল্য়ুা ইউনিয়নের জমি অধিগ্রহনের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ হয়। এ বিরোধ মিমাংশার জন্য আজ রোববার দুই পরিবারের উপস্থিতিতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বসে।

কিন্তু সালিশের সিদ্ধান্ত না মেনে জামাতা মুসা গাজী ও তার লোকজন অতর্কিত হামলা করে। এতে তার শ্বশুড় গাজী তাইজুল ইসলাম (৬৫), স্ত্রী পারভীন বেগম (৪০),তার চাচা আনসার গাজী (৫৫), বোন রাহিমা ও ভাই মশিউর আহত হয়। এসময় পাল্টা ধাওয়ায় প্রতিপক্ষের নাসির গাজী আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে হামলার খবর পেয়েছেন। এ ঘটনায় একটি এজাহার দেয়া হয়েছে থানায়। তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় সালিশ বৈঠকে জামাতার হামলা, শ্বশুড়,স্ত্রীসহ আহত ৬

প্রকাশের সময় : 09:19:15 pm, Monday, 29 November 2021