সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় সাকুরা বাসের ধাক্কায় অটো রিকশা উল্টে চালক শহিদ নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:35:08 pm, Saturday, 7 September 2019
  • 13 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।   কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের বান্দ্রা নামক এলাকায় শনিবার সকাল আটটায় সাকুরা পরিবহনের বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটো রিকশা উল্টে চালক শহিদ সিকদার(৩৫) নিহত হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা পরিবহনের বাসটি( ঢাকা মেট্রো-ব-১১-৪৫৯৯) কলাপাড়া-আমতলী সড়কের বান্দ্রা এলাকার রাস্তার মোড় দ্রুতগতিতে ঘুরতে গিয়ে রাস্তার পাশে থামানো অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

এতে অটোটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় অটোতে থাকা চালক শহিদ সিকদার গুরুতর আহত হয়। তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথিমধ্যে শহিদ মারা যায়। নিহতের বাড়ি আমতলী পৌরসভার খাদ্যগুদাম এলাকায়। দূর্ঘটনার পরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানায়, নিহতের লাশ এবং ঘাতক বাসটি আমতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় সাকুরা বাসের ধাক্কায় অটো রিকশা উল্টে চালক শহিদ নিহত

প্রকাশের সময় : 03:35:08 pm, Saturday, 7 September 2019