সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় সম্পত্তির বিরোধে ছেলের হামলায় বৃদ্ধা মা আহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:56:14 pm, Wednesday, 3 June 2020
  • 9 সংবাদটি দেখা হয়েছে

hdr

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পৈত্রিক সম্পত্তির বিরোধের জের ধরে সন্তানের হামলায় মোসাঃ রাহেলা বেগম (৮০) নামের এক গর্ভধারনী মা আহত হয়েছে।

কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। তিন ছেলে ছয় মেয়ের হতভাগা মা বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত রাহেলা বেগম জানায়, তার স্বামী রফেজ হাওলাদার দুই বছর আগে মৃত্যুবরণ করেন। এরপর থেকে তিন ছেলের মধ্যে মেঝ ছেলে প্রবাশী ঝন্টু হাওলাদারের সঙ্গে থাকেন।

করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক সঙ্কটের কারনে ঔষধ খাওয়ার জন্য স্বামীর রেখে যাওয়া সম্পত্তির মধ্যে মাত্র সাড়ে ১৬ শতাংশ জমি একবছরের জন্য বন্ধকী রেখে এক হাজার টাকা প্রতিবেশীর কাছ থেকে গ্রহন করে। এর অপরাধে অবাধ্য বড় সন্তান মো. মেছের উদ্দিন হাওলাদারের হামলায় শারীরিক ভাবে আহত হয় তিনি।

এঘটনায় আদালতে মামলার প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা নিশ্চিত করেছেন। সম্পত্তির জন্য গর্ভধারনী মায়ের ওপর হামলাকারী সন্তানের প্রতি ধিক্কার জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

এব্যাপারে ধানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন তালুকদার জানায়, সম্পত্তির জন্য গর্ভধারনী মাকে যে সন্তান মারতে পারে তার বিরুদ্ধে আইনী সকল কাজে আমি প্রশাসনকে সহযোগিতা করবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় সম্পত্তির বিরোধে ছেলের হামলায় বৃদ্ধা মা আহত

প্রকাশের সময় : 06:56:14 pm, Wednesday, 3 June 2020